শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) ও শিশু আদৃশ সৌম ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি।

তারা বলেন, ট্রাকের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. শহীদ বলেন, আহত দুজনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD