শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উত্তরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের উত্তরা জোনের আমির মাওলানা নাজমুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের আমির জোনায়েদ আল হাবিব।

অন্যদের মধ্যে মুফতি কামাল উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ, বিলাল ইবনে মুসলিম, মুফতি ওয়াহেদুল আলম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার হতাহতের ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD