শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেদিন তামিম সারা রাত কান্নাকাটি করেছিল: মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের রাতে ঘুমাতে পারেননি ক্রিকেটার তামিম ইকবাল। সারা রাত ধরে কেঁদেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ক্রিকেটাররা জানেন, আমার ক্রিকেট আমারই খেলতে হবে। তবে এইটুকু তারা জানে, পারফর্ম না করতে পারলে এরা কী করতে পারে! ভয়ের জায়গা বরং থাকে।

‘তামিমের ক্ষেত্রে ২০১৫ বিশ্বকাপে একই হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের একদিন আগে, তামিম পুরো রাত ধরে কান্নাকাটি করেছে। এটা তো ওপেন সিক্রেট, অনেকেই জানে। এ রকম ঘটনাই বরং আছে।

নড়াইল এক্সপ্রেস আরও বলেন, ওই সময় টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কেউ তামিমের পাশে দাঁড়াননি। উল্টো চাপের বোঝা বাড়ানো হয়েছে, চড়ানো হয়েছে সমালোচনার শূলে।

‘পাশে দাঁড়ানো এক জিনিস, না দাঁড়ানো আরেক জিনিস। উনারা যখন কথা বলেন, মনে হয় যে আমাদের কানে এগুলো আসে না। আমার কথা হলো, এসব বলতে হলে সামনেই বলেন! সমাজের ভেতর না ছড়িয়ে সামনে বলেন।’

প্রসঙ্গত ২০১৫ বিশ্বকাপে ওপেনার হিসাবে প্রথম তিন ম্যাচ খেলে ১৯ রান করেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে ১৯, এরপর টানা দুই ম্যাচে শূন্য করায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD