শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উত্তরায় হেফাজত কর্মী সন্দেহে পথচারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

রাজধানীর উত্তরা থেকে হেফাজত কর্মী সন্দেহে এক পথচারীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে আব্দুল্লাহপুরের মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটককৃত ওই ব্যক্তির নাম জানা যায়নি। পুলিশও তার বিষয়ে কোনো তথ্য দিতে চায়নি।

উত্তরা জোনের এডিসি তাপস কুমার দাস বলেন, তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

তবে আটক পথচারীর নাম বলতে চাননি তিনি।

প্রসঙ্গত ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী হতাহতের ঘটনায় দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে।

রাজধানীর উত্তরাতেও সংগঠনটির নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন। ঢিলেঢালাভাবে হরতাল পালন হলেও কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয় যায়নি।

এদিকে হেফাজতের হরতালকে ‘অবৈধ’ উল্লেখ করে আওয়ামী লীগের শতশত নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করতে দেখা গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুরে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. হাবিব হাসানের নেতৃত্বে হরতালবিরোধী সমাবেশ চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD