শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: ৫০০-৬০০ জনের নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

পল্টন থানায় করা এ মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি সিদ্দিক বলেন, ২৬ মার্চ রাতে মামলা হয়। মামলায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সংঘর্ষ চলে।

ঢাকায় মোদিবিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে ওইদিন বিকালে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে গুলিতে চারজন নিহত হন। এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করেন। রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করেন। সেখানে সংঘর্ষে একজন নিহত হন।

শুক্রবার হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম। হরতালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

এদিন ব্রাহ্মণবাড়িয়ায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে তিন দিনের সহিংস বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারীতে অন্তত ১৪ জন নিহত হলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD