শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পহেলা বৈশাখে সর্বোচ্চ ১০০ জনের মঙ্গল শোভাযাত্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

করোনা পরিস্থিতিতে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমিত পরিসরে বাংলা নববর্ষ-১৪২৮ উদযাপন করা হবে।

এ উপলক্ষে চারুকলা অনুষদ চত্বরে সর্বোচ্চ ১০০ জনের একটি মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ চত্বরেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সোমবার (২৯ মার্চ) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভাসূত্রে জানা গেছে, মঙ্গল শোভাযাত্রা ঘরে বসে উপভোগের জন‌্য টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান পরিবর্তীত পরিস্থিতিতে নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা বা ভ্রাম্যমাণ দোকান বসানো যাবে না।

চলমান করোনা পরিস্থিতিতে সশরীরে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD