শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিপুন রায় তিন দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ‌্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯মার্চ) তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD