শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেপালে নামতে না পেরে ফিরে এলো বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দেশটির রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় ৩ ঘণ্টা ঘুরে বাংলাদেশে ফিরে আসে বিমানটি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সোমবার (২৯ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে বিমানটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে নেপালে ঢুকতেই কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে প্লেনটি বিমানবন্দরে নামতে পারেনি।

এ অবস্থায় বিমানটি নেপালের কালাইয়া, বীরগঞ্জ, নিজগর ও হেতাউদার ওপর দিয়ে প্রায় ৩ ঘণ্টা ঘুরপাক খায়। বার বার নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আবহাওয়ার কারণে অবতরণের অনুমতি দেয়নি। অবশেষে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বিমানটি নেপালের জনকপুর ও ভারতের পূর্নিয়া এলাকা দিয়ে উড়ে বাংলাদেশে আসে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি কাঠমান্ডুতে নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে। ওই বিমানে শতাধিক যাত্রী ছিলেন। বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের সবাই সুস্থ আছেন।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD