শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের সচল হয়েছে ফেসবুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

অবশেষে তিন দিন পর দেশে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্বাভাবিকভাবেই প্রবেশ করতে পারছেন।

ফেসবুক সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। রাত পৌনে ৮টার দিকে তিনি বলেন, সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িকভাবে ডাউন করা ছিল।

দুপুরের দিকে বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেন খুব শিগগিরই দেশে ফেসবুক সচল হবে।

গত শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার পর থেকে বাংলাদেশি ব্যবহারকারীরা ফেসবুক সাইটটিতে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছিলেন।

শুক্রবার রাতে বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর জানায়, ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশে আমাদের সেবা সীমিত করার বিষয়ে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আরও ভালোভাবে জানার চেষ্টা করছি। আশা করি, খুব শিগগির ফেসবুক ও ম্যাসেঞ্জারের সমস্যা সমাধান হবে।’

শুক্রবার জুমার নামাজের পর থেকে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেখানে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের আরও কয়েকটি স্থানে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে হেফাজতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গুজব ছড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমটি সীমিত রাখা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD