শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত: গ্রেপ্তার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

পুরান ঢাকার সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে একজন নিহতের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছয় কিশোরকে শনাক্ত করা হয়েছে। এরমধ‌্যে সাজ্জাদ, প্রান্ত ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, ‘নিহত ও গ্রেপ্তারকৃতরা দুটি কিশোর গ্রুপের সদস্য। ঘাট এলাকায় তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সপ্তাহে অনন্তের সঙ্গে ফেরদৌসের কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। তারই জের ধরে অনন্তকে কুপিয়ে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’

নিহতের স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছিল ছোট। পরিবারের সঙ্গে গেন্ডারিয়া এলাকায় থাকতো। কেএম জুবলি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো সে।

নিহতের বাবা শাহাদাত হোসেন বলেন, ‘সোমবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে অনন্ত শবে বরাতের নামাজ পড়বে বলে বাসা থেকে বের হয়। রাত ১২টার পর টেলিফোন আসে অনন্তকে কে বা কারা কুপিয়েছে। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পায়। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD