শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ রাবার বুলেট, আহত অর্ধশতাধিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়া নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয় শহরের কেডির মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে বিএনপির কার্যালয়ে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে একত্রিত হয়। পরে সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল বিএনপির পার্টি অফিসে এসে একত্রিত হয়। পরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, মিছিল বের করতে নিষেধ করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমনটা করা হয়। কয়েকজন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD