শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হেফাজতের তাণ্ডবের যোগসূত্র নিয়ে যা বললেন আইজিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

হেফাজতে ইসলামের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সংবাদ সংগ্রহে গিয়ে সৌরভ হোসেন সিয়াম নামের এক সাংবাদিক লাঞ্ছিত হন। এমন অভিযোগ করে সিয়াম তার ফেসবুক আইডিতে লেখেন, সৌরভ নাম বলায় হেফাজত কর্মীরা তাকে মারধরের পর চার কালেমা পাঠ করিয়ে মুসলিম ধর্মীয় পরিচয় নিশ্চিত করে।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, এটা পাকিস্তানি আর্মি করতো। তাণ্ডবের যোগসূত্র কোথায় আমরা জানি। আপনারা সবাই জানেন, নতুন প্রজন্মও সেটা জানে।

বুধবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান একথা বলেন।

আইজিপি বলেন, দেশজুড়ে হেফাজতের কর্মীরা তাণ্ডব চালায়। এই তাণ্ডবে প্রথমে বায়তুল মোকাররম মসজিদ ও পরে হাটহাজারীতে কোমলতি ছাত্রদের ব্যবহার করা হয়। হাজার হাজার ছাত্ররা হাটহাজারী থানা ও ডাকবাংলোয় আক্রমণ করে। ভূমি অফিস জ্বালিয়ে দেয়। যারা হামলা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মামলায় কোনো হেফাজত নেতার নাম না থাকার বিষয়ে পুলিশপ্রধান বলেন, মামলার এজাহারে কারও নাম না থাকলে- তা যে তদন্তে আসবে না এমন কোনো কথা নেই। আমাদের দেশে একটা কাজ করলে নানা সমালোচনা শুরু হয়।

তিনি বলেন, আমরা কোনো কিছুই বিতর্কিত করতে চাই না। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যারা নির্দেশ দিয়েছেন তদন্তে তাদের নাম আসলে সেগুলোও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান আইজিপি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD