শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে এলো মেট্রো রেলের কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন মোংলা বন্দরে ভিড়ার অপেক্ষায় রয়েছে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজ বন্দরে ভিড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ মার্চ) তিনি জানিয়েছিলেন, বুধবার (৩১ মার্চ) বিকাল নাগাদ কোচগুলো বহনকারী জাহাজটি মোংলায় পৌঁছাবে। এ দিনই ২টি কোচ খালাস করা হবে। পরের দিন বৃহস্পতিবার (১ এপ্রিল) বাকি ৪টি কোচ খালাসের কথা রয়েছে। পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে।

রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD