শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার মঠবাড়িয়ায় ধানক্ষেতে মিলল ইলিশ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার ধানক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে পুকুরেও ইলিশ মাছ পাওয়ার খবর শোনা গেছে।

উপজেলার ছোটহারজী গ্রামে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান।

ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মো. দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মো. চান মিয়ার ছেলে। দেলোয়ার স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।

দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারের পানিতে ধানক্ষেত ডুবে গেলে সেখানে মাছ পাওয়া যায়। বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে পানি আসলে টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য দেলোয়ারের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।

ছোটহারজী গ্রামের শিক্ষক উজ্বল বড়াল জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে বলে তিনি জানান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD