শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে হোটেলবন্দি সাকিব যা যা করছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

অনেক বিতর্কের জন্ম দিয়ে আইপিএল খেলতে গত সপ্তাহে ভারতে গেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সেখানে গিয়ে নিয়মানুযায়ী তাকে এক সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। গৃহবন্দি অবস্থাতেই তিনি বলেছিলেন, এভাবে থাকতে থাকতে তার আত্মহত্যার মতো মানসিক অবস্থা হয়েছিল। এবার ভিডিওতে দেখা গেল, সকিব কী করে সময় কাটাচ্ছেন।

কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, হোটেলের একটি কক্ষে আবদ্ধ সাকিব কখনো ব্যাট হাতে শ্যাডো করছেন। এরপর বিছানায় গিয়ে শুয়ে পড়ছেন। আবার কারও সঙ্গে ফোনে কথা বলছেন, ল্যাপটপ নিয়ে কাজ করছেন। পরেক্ষণেই বিছানায় ধপাস, উঠেই আবার ব্যাট হাতে শ্যাডো প্র্যাকটিস।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাকিব আল হাসানের কোয়ারেন্টিনের শেষ দিন। এখন সে প্রতিটি মুহূর্তে গুনছে (কোয়ারেন্টিন থেকে মুক্তির জন্য)।’ বিশ্বসেরা অল-রাউন্ডারের কোয়ারেন্টিন শেষ হবে আজ। এরপর থেকে তিনি কেকেআরের অনুশীলনে যোগ দেবেন। ইতোমধ্যেই ভারত ও বাংলাদেশে ব্যাপকহারে বেড়ে গেছে করোনার প্রকোপ। তাই আইপিএল নিয়েও আছে দুশ্চিন্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD