শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইসমাইল-শিরিন দ্রুততম মানব-মানবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বাংলাদেশ গেমসের দ্রুততম মানব হয়েছেন ইসমাইল হোসেন। ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে স্বর্ণ পদক এনে দেন তিনি। দ্রুততম মানবীর সম্মাননা পেয়েছেন শিরিন আক্তার। ১১.৬০ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ গেমসের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর এ দৌড়বিদ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার পুরুষদের ইভেন্টে নৌবাহিনীর আব্দুল রউফ জিতেছেন রৌপ্য। তার টাইমিং ১০.৬০ সেকেন্ড। আর বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম ১০.৭০ সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ।

অন্যদিকে মেয়েদের ইভেন্টে সেনাবাহিনীর শরীফা খাতুন ১১.৭০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রৌপ্য। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার ১২.১০ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ।

জাতীয় অ্যাথলেটিকসেও দ্রুততম মানব-মানবী হয়েছিলেন ইসমাইল ও শিবির। এবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD