শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কবি আশুতোষ ভৌমিক আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সত্তর দশকের কবি আশুতোষ ভৌমিক আর নেই। তিনি শনিবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন।

তিনি বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে এ হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত কবি আবিদ আজাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কবি আশুতোষ ভৌমিক ১৩৫৬ বঙ্গাব্দের ২ অগ্রহায়ণ কিশোরগঞ্জ সদর উপজেলাধীন যশোদল ইউনিয়নের (বর্তমানে বৌলাই ইউনিয়ন) পাটধা কুড়েরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম গোবিন্দ চন্দ্র ভৌমিক ও মাতার নাম তরুলতা ভৌমিক। নিভৃতচারী সমাজমনষ্ক কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক আশুতোষ ভৌমিক সবসময় সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘ঝড়বাদলের দিনের গল্প’ (১৯৭৪), ‘এক ফোঁটা ফোটা ফুল তাবৎ ধরিত্রী, ‘ঝড়বাদলের দিনের গল্প’, ‘স্বপ্নেরা দ্যাখে স্বপ্ন’, ‘সূর্যাস্ত-দিনের বাঁকে’, ‘নদী কিংবা বালুচর’, ‘ধূসরিমা পাখি হয় পাখিরা আকাশ।’

তার মৃত্যুতে কিশোরগঞ্জের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠানের কথা রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD