শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

কিডনি বিকল হয়ে রোববার রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপা।

সৌমিত্রের মেয়ে পৌলমী বসু আনন্দবাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থতার কারণে দীপা ভর্তি ছিলেন বিধাননগরের একটি হাসপাতালে।

দীপা রেখে গেছেন দুই সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে।

গত নভেম্বরেই মারা যান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

মেয়ে পৌলমী জানান, মূলত তার বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সব আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা। এছাড়াও ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।

১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD