করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও সাত হাজার ৮৭ জন।
আজ রোববার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার একশ ৬৮ জন এবং মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ছয়শ ৯৩ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৮৩৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৬৩৬ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৭ হাজার ৩৮৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
লাইটনিউজ