শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনের খবরে ভিড় বেড়েছে দোকানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

দেশব‌্যাপী ৫ এপ্রিল (সোমবার) থেকে একসপ্তাহের জন‌্য লকডাউনের খবরে ভিড় বেড়েছে কাঁচাবাজার, খুচরা দোকান ও শপিংমলগুলোয়। ক্রেতারা এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় জিনিস-পত্র কেনার জন্য তারা মহল্লার দোকান, নিকটস্থ বাজার ও সুপারশপে ভিড় করেছেন।

ক্রেতারা এক সপ্তাহের জন‌্য যেসব জিনিস কিনছেন, তার মধ্যে রয়েছে চাল, আটা, তেল, আলু, চিনি, ডাল, ছোলা, ডিম, মাছ, মুরগি, মাংস, স‌্যানিটাইজার, সাবান, শুকনো খাবার। বাজারের দোকানি এওবং সুপারশপের বিক্রয় প্রতিনিধিরা চাহিদা মতো ক্রেতাদের জিনিসপত্র সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

তবে, এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসের স্টকের তেমন ঘাটতি নেই বলে জানালেন নিউমার্কেটের সবচেয়ে বড় পাইকারি দোকান হোসেন স্টোরের ম্যানেজার আরিফ। তিনি বলেন, ‘রমজানকে সামনে রেখে আমরা পর্যাপ্ত পণ্য কিনেছিলাম। সেগুলো থেকে এখন বিক্রি করছি। লকডাউনের কারণে ক্রেতাদের এই চাপ না থাকলে রমজানের ১৫দিন যেতো। এখন রমজানের আগে আবারও মালামাল কিনতে হবে।’

হাতিরপুল বাজারে বাজার করতে আসা সোলায়মান বাবু বলেন, ‘দোকানে রোজার কারণে পর্যাপ্ত পণ্য থাকাতে দোকানিরা অন্য সময়ের চেয়ে পণ্যের দাম তেমন বেশি নিচ্ছেন না। তবে যে হারে সবাই বেশি বেশি করে পণ্য কিনছেন, দোকানিরা আবার দাম বাড়িয়ে না দিলেই হয়!’

বাজার ঘুরে, দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের পণ্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। লকডাউনের কারণে কোনো পণ্যের মূল্য বাড়ার আশঙ্কা নেই।’

প্রসঙ্গত, রোববার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ৫ এপ্রিল থেকে দেশব‌্যাপী একসপ্তাহের জন‌্য লকডাউন চলবে। এদিকে, লকডাউনের সময়সীমা এক সপ্তাহের চেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD