শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের সময় বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা ও ভাঙচুরকারী আরমান আলিফকে (২০) আটক করেছে র‍্যাব সদস্যরা।

রোববার (৪ এপ্রিল) রাতে জেলা সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪ সদস্যরা। আরমান জেলার নবীনগর উপজেলার ফুলকাকান্দি এলাকার শুকুর মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর অধিনায়ক আবু নাঈম মো. তালাত জানান, ম্যুরাল ভাঙচুর ও ক্ষতিগ্রস্তকারীদের ধরতে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা সদস্য ও র‍্যাব ১৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওইদিন রাতেই আরমানের দেওয়া তথ্যমতে তার অস্থায়ী ভাড়া বাসায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার কাজে ব্যবহার করা শাবল, একটি অবৈধ পিস্তল, দুইটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার কাজ চলছে।

এসময় তার সাথে র‍্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়েরসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD