শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাঁতারে তৃতীয় দিনে আরও দুই রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে সাঁতারের তৃতীয় দিন আরোও দুটি রেকর্ড হয়েছে।

২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রেকর্ড দুটি গড়েন। এ নিয়ে তিন দিনে মোট আটটি রেকর্ড হল।

সাঁতারের প্রথম ও দ্বিতীয় দিনে তিনটি করে রেকর্ড হয়।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৫ এপ্রিল, সোমবার ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল মিয়া। সেনাবাহিনী জুয়েল আহমেদের ২০১৯ সালে গড়া রেকর্ড ভাঙ্গেন তিনি।

এ ইভেন্টে জুয়েল আহমেদও নিজের পুরনো রেকর্ড টাইমিংকে টপকে গেছেন। ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে রুপা জিতেছেন কুষ্টিয়ার আমলা থেকে উঠে আসা এ সাঁতারু। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন, তার টাইমিং ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল আহমেদ সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙ্গেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড।

নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড সময় নিয়ে।

তৃতীয় দিন নারীদের ২০০ মিটার বাটরফ্লাইয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। এজন্য তার সময় লেগেছে ২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড। রুপা জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন সময় নেন ৩ মিনিট ১২.৯০ সেকেন্ড।

১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী।

নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ের পথে আরিফুল ইসলামের সহোদর ও নৌবাহিনী সতীর্থ শরিফুল ইসলামের সময় লাগে ১ মিনিট ৮.৫৮ সেকেন্ড।

২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলে দিনের দ্বিতীয় সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা।

৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিনদিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত সোনা।

নিজের চতুর্থ সোনা জয়ের পথে ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়েছেন সোনিয়া আক্তার টুম্পা। সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ছিল ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD