শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের রাইড শেয়ারিং উবার চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বগতির মধ্যে ফের সেবা চালু করেছে রাইড শেয়ারিং উবার। তারা বলছে, সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে।

বুধবার বাংলাদেশে উবারের মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মেনে আমরা উবারএক্স, প্রিমিয়ার এবং ভাড়া হিসেবে গাড়ি পরিষেবা আবার চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জিং সময়ে রাইডারদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য চলাফেরায় বিকল্প সুবিধা দেবে উবার।

তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বলে রাইড শেয়ারিংটির মুখপাত্র উল্লেখ করেছেন।

দেশে মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ায় রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে গত ৩১ মার্চ এক আদেশ জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এরপর ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার।এই লকডাউনে গণপরিবহনসহ বিমান, লঞ্চ, ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

কিন্তু ৬ এপ্রিল এক জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।তবে এক শহর থেকে অন্য শহরে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

সরকারের এই বিজ্ঞপ্তি অনুযায়ী উবারও তাদের সেবা আবার চালু করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD