শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজার সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত তিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির মৃত তিমির দেহ। তিমিটি বেশ কিছুদিন আগে মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ, উপজেলা প্রশাসক, পরিবেশ মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

আজ শুক্রবার (৯এপ্রিল) কক্সবাজারের দরিয়া নগর এবং হিমছড়ি এলাকার মাঝামাঝি সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে এই তিমিটি।

তিমিটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দারা জানান, বিশাল দেহী এই জলজ প্রাণীর দেহের প্রস্থ ২৬ ফিট এবং লম্বায় ৪৪ ফিট। ওজন আড়াই টনের বেশি। তিমিটির লেজ পচে গিয়েছে। শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস খসে পড়ছে। মুখের অংশ একেবারে পচে গিয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তিমিটির মৃত্যু হয়েছে। তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে।

তাই স্থানীয়দের ভাষ্য লকডাউনের কারণে জনমানবহীন সমুদ্র সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারে। আবার অনেকে বলছেন সাগরের মাঝে অন্য কারণেও এর মৃত্যু হতে পারে।সাগরের মাঝে হয়ত কোন শিকারি তিমিটিকে হত্যা করেছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটন স্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি তিমি মাছ, অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুড়ি কিছুই নেই। মৃত তিমিটি থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মারা যাবার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD