শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

থানার সামনে পুলিশের ‘লাইট মেশিনগান পোস্ট’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সামনে নিরাপত্তা জোরদারে ‘লাইট মেশিনগান পোস্ট’ (এলএমজি) স্থাপন করেছে পুলিশ।

শনিবার সকাল থেকে আখাউড়া থানার প্রবেশ দ্বারের পাশে ভবনের সামনে পুলিশের একটি ‘লাইট মেশিনগান’ (এলএমজি) পোস্ট দেখা গেছে।

সেখানে ভারী অস্ত্রসহ এলএমজি পোস্টে একজন পুলিশ কনস্টেবলকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

জানা গেছে, সাম্প্রতিককালে হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের স্থাপনায় হামলা চালায়।

এর পরিপ্রেক্ষিতে আখাউড়া থানাসহ জেলার অন্যান্য পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে অত্যাধুনিক ও ভারী অস্ত্র দিয়ে বিশেষ নিরাপত্তা পোস্ট বসানো হয়। এগুলো পরিচালনার জন্য দক্ষ পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া (প্রশাসন ও অপরাধ) মো. রইস উদ্দিন জানান, গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়।

হেফাজতের তাণ্ডব থেকে জেলার পুলিশের স্থাপনাগুলোও রক্ষা পায়নি। সে জন্য সম্ভাব্য আক্রমণ ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জেলার অন্যান্য থানার মতোই আখাউড়া থানা ভবনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD