শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

‘গ্যাং লিডার’ খ্যাত চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ মারা গেছেন। কিডনি জনিত রোগ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পাওয়া এ অভিনেতার পৈতৃক বাড়ি নেত্রকোনা সদরে। তার দাফন হবে সেখানেই। রাতেই মরদেহ সেখানে নেওয়া হচ্ছে। রবিবার দাফন সম্পন্ন হবে।

শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, প্রযোজক ও পরিচালক ছিলেন রানা হামিদ। তিনি বর্তমানে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। প্রযোজক নেতা কিবরিয়া লিপু বলেন, ৯০ থেকে ২০০০ এই ১০ বছরে রানা হামিদ ১০টির মতো ছবিতে কাজ করেছিলেন। ছবিগুলো ছিল তার নিজের প্রোডাকশনের।

রানা হামিদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন; বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য ছিলেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD