শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-চীনের ভয়ংকর আঁতাত ফাঁস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনা ভাইরাস নিয়ে চীন এবং বিশ্ব স্বাস্থ সংস্থার (ডব্লিউএইচও) পারস্পারিক বোঝাপড়ার বিষয়ে এবার বোমা ফাটাল জার্মানির প্রভাবশালী সাময়িকী ডের স্পিগেল। দেশটির গোয়েন্দা সংস্থা বুন্দেসন্যাচরিচটেনডিয়েনস্ট বা বিএনডিকে উদ্ধৃত করে তাদের দাবি, করোনা নিয়ে বৈশ্বিক মহামারি ঘোষণা এবং মানুষ থেকে মানুষে ছড়ানোর তথ্য আরও দেরিতে প্রকাশ করতে এ বছরের জানুয়ারিতে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুসকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

বিএনডির দেয়া তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারি শি জিনপিং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মানুষ থেকে মানুষে সংক্রমণের তথ্য আরও কিছুদিন চেপে যাওয়ার এবং দেরিতে বৈশ্বিক মহামারি ঘোষণার অনুরোধ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত মাস থেকে এমন দাবি করে আসছেন। চীনের কথা মতো ভাইরাসের তথ্য লুকানোর অভিযোগে তিনি ইতোমধ্যে সংস্থাটিতে মার্কিন অনুদান বন্ধ করে দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জার্মান গণমাধ্যমের খবরের প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে একে ‘ভিত্তিহীন এবং অসত্য’ বলা হয়েছে। ডব্লিউএইচওর দাবি, তেদ্রোস জানুয়ারির ২১ তারিখ চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। তারা কখনোই ফোনে কথা বলেননি।

নভেল করোনাভাইরাস যে মানুষ থেকে মানুষে ছড়ায় চীন সেটি ২০ জানুয়ারি নিশ্চিত করে। ডব্লিউএইচও ২২ জানুয়ারি এটি ঘোষণা করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD