শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও সেই ধাক্কা সামলে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে মুমিনুলবাহিনী।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান করেছে টাইগাররা। এতে সবচেয়ে বড় অবদান তিনে নামা নাজমুল হোসেন শান্তর। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দিন শেষে ২৮৮ বলে ১২৬ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি। তবে ক্যারিয়ারের দশম শতক পাওয়া হলো না তামিম ইকবালের। ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

অধিনায়ক মুমিনুল হকও খেলছেন দায়িত্ব নিয়ে। ১৫০ বলে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান। রানের খাতা খোলার আগেই এলবিডাব্লিউ হন তিনি। আজ সারা দিনে বাংলাদেশের যে দুটি পড়েছে সেই দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD