শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালংয়ের ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৩), তার স্ত্রী মরিয়ম খাতুন (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২০)। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এপিবিএন।

কক্সবাজারস্থ-১৪ এপিবিএন এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানিয়েছেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের উপর হামলে পড়ে। এতে এ খুনের ঘটনা ঘটেছে।

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ‘সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন এর সদস্যরা বাড়ি থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে মরিয়ম খাতুনকে গলা কাটা এবং অপর দুইজনকে গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকা অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

তবে কি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল তা এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানান নাঈমুল। এসপি জানান, নিহতদের লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি মো. মঞ্জুর মোর্শেদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD