শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মামুনুলের পক্ষে অবস্থান নিয়ে লেখালেখি, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হকের পক্ষে অবস্থান নিয়ে লেখালেখির অভিযোগে ৩ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- গোপালগঞ্জ সদরের উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার ও ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ। স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহমেদ বলেন, উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ফেসবুকে হেফাজতের নেতা মামুনুল হককে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল। ওই স্ট্যাটাসে তিনি অনেক আজেবাজে মন্তব্য লেখেন। আমি সেখানে লিখেছিলাম ‘একজন আলেম সম্পর্কে কোনো কমেন্ট করতে হলে সেই সম্পর্কে জেনে সত্যটা লেখা উচিত। সত্য না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয়’

তিনি আরও বলেন, আমি এমন কোনো মন্তব্য করিনি যে দলের শৃঙ্খলা ভঙ্গ হবে। আমি যা বলেছি সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে বলেছি। এর জন্য দল থেকে বহিষ্কার করার মতো কিছু ঘটেনি।

গোপালগঞ্জ সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে লেখালেখি করায় তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD