শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৬ বছর নিষিদ্ধ শ্রীলংকার সাবেক পেসার ও কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

তিনটি অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলংকার সাবেক পেসার ও বোলিং কোচ নুয়ান জয়সা।

২০১৮ সালের ৩১ অক্টোবর থেকেই প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল তাকে।

তবে বুধবার তার শাস্তির ঘোষণা দেয় আইসিসির দুর্নীতি দমন বিভাগ।

শাস্তি ঘোষণার পর আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, ‘নুয়ান জয়সা তার ১০ বছরের ক্যারিয়ারে অনেক দুর্নীতিবিরোধী সেশনে অংশ নিয়েছেন। জাতীয় দলের কোচ হিসাবে তার উচিত ছিল রোল মডেল হিসেবে কাজ করা। কিন্তু তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন এবং অন্যদের জড়ানোর চেষ্টা করেছেন।’

নুয়ান জয়সার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার পাশাপাশি আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভাঙার অভিযোগ আনা হয়েছিল, যা এখন প্রমাণিত।

২০১৭ সালে শারজায় টি১০ লিগে সরাসরি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন জয়সা।

শ্রীলংকার হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন নুয়ান জয়সা। টেস্টে তার উইকেট সংখ্যা ৬৪। আর ওয়ানডেতে ১০৮ উইকেট শিকার করেছেন। তিনটি আইপিএল ম্যাচও খেলেছেন এই লংকান বাঁহাতি পেসার।

অবসরের পর গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ও শ্রীলংকার জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD