শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হেফাজত নেতা মুফতি হারুন ইজহার আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করেছে আইন-শৃংখলাবাহিনী।

হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের লালখান মাদ্রাসায় আইন-শৃংখলাবাহিনীর একটি দল ঢুকে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ১৬টি গাড়ি লালখান মাদ্রাসায় ঢোকে। এর কিছুক্ষণ পর হারুন ইজহারকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০১৩ সালের ১০ জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন তিনি কারাগারে থাকার পর তিনি মুক্তি পেয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD