শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আরমানিটোলায় অগ্নিকাণ্ড : এবার মারা গেলেন আশিকুর, স্ত্রী লাইফ সাপোর্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামের ছয়তলা ভবনের নিচতলার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আশিকুর রহমান (৩২) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান আশিকুর। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. পার্থ শংকর পাল জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে ছিলেন আশিকুর। তাঁর স্ত্রী ইশরাত জাহান মুনা (২৮) এখনো লাইফ সাপোর্টে।

আশিকুর রহমানের বাহ্যিক কোনো দগ্ধ ছিল না। তাঁর শ্বাসনালী পুড়ে গিয়েছিল। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু্জন মারা গেলেন। এর আগে গত রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাফায়াত হোসেন (৩২) নামে একজন মারা যান। শাফায়াতের শ্বাসনালীসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মাত্র দেড় মাস আগে মুনাকে বিয়ে করেন আশিকুর। আশিকুর বুয়েটে পড়াশোনা করেন। আর স্ত্রী মুনা পড়াশুনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় থাকা কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ওই ঘটনায় ভবন থেকে তিনজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে অন্তত ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার পর আরো একজনের মৃত্যু হয়।

গত রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মারা যান শাফায়াত হোসেন (৩২) নামের একজন। সর্বশেষ, গতকাল বুধবার রাতে মারা গেলেন আশিকুর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD