শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জমে উঠেছে ইফতার বাজার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
জমে উঠেছে ইফতার বাজার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)

মার্কেট, শপিং মল পাড়ায় জমে উঠেছে ইফতার বাজার। কেউ কেউ হোটেল কিংবা রেস্তোরাঁয় বসে ইফতার সেরে নিচ্ছেন। করোনা কিংবা লকডাউনের প্রভাব এখানে খুব একটা লক্ষ্য করা যায় না। যদিও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত।

রাজধানী জুড়ে ইফতার বাজারে ক্রেতার হাহাকার চললেও মার্কেট কিংবা শপিং মল পাড়ায় সে চিত্রটা ভিন্ন। বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের দৃশ্য। ক্রেতাদের উপস্থিতিতে সরগরম। ছোলা, বুট, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, বেগুনি, বুন্দিয়া, জিলাপির বিক্রিতে ধুম।

হোটেলে ইফতার করতে আসা একজন বলছেন, অনেক দূরে থেকে আসছি। ঢাকায় বাসা নেই, যাব কোথায়। ইফতার করেই চলে যাব আমরা।

যদিও কোনো কোনো বিক্রেতার তুষ্টি নেই। কেউ কেউ অবশ্য করোনা ও লকডাউনে এমন বেচাকেনায় সন্তুষ্ট।

এক বিক্রেতা বলছেন, কোনো ক্রেতা নেই। একজন কিনতে আসলে সঙ্গে তার তিন চারজন আসে। আবার কোনো ব্যবসায়ী বলছেন, শপিং মল খোলা থাকলে তাও কিছু ক্রেতা আসে। লকডাউনের জন্য ব্যবসা খারাপ। তারপরও ইফতারের কিছুক্ষণ আগে হালকা বিক্রি হয়।

স্বাস্থ্যবিধি পালনে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায়নি কারোর মধ্যেই। কারো মুখে হয়তো মাস্ক রয়েছে। কারো মাস্ক আবার থুতনিতে। সামাজিক দূরত্ব কেউই মানছেন না।

ক্রেতারা বলছেন, বিক্রেতাদের অনেকের হাতে গ্লাভস নেই, কারো মুখে মাস্ক নেই। এ বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত।

করোনাভাইরাস রোধে যেকোনো ইফতার বাজারে মাস্কপরা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারী নির্দেশনা মানা না হলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD