শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে ফিরে জীবন ফিরে ফেলাম: মরিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে আসেন ভারতে।

কিন্তু করোনা মহামারিতে মাঝপথে স্থগিত হওয়ায় ফিরতে হয়েছে দেশে। কিন্তু ফেরাটা যে খুব সহজ ছিল না বিদেশিদের জন্য। অস্ট্রেলিয়ানরা তো ফিরতেই পারছে না। তবে দক্ষিণ আফ্রিকানরা ফিরেছেন শুক্রবার।

দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকলেও স্বস্তি পাচ্ছেন মরিস। এই প্রোটিয়া ক্রিকেটার একাই যাননি, সঙ্গে ছিলেন আরও দশ সতীর্থ।

কলকাতার দু’জন, দিল্লির অমিত মিশ্রার পর নিজ দল রাজস্থানের ঋদ্ধিমান সাহার করোনা আক্রান্ত হবার খবরে বুঝতে পারছিলেন আইপিএল স্থগিত হতে চলছে।

তবে মরিস যখন জানতে পারলেন, সতীর্থ ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত তখনই ভয় ধরে যায় মরিসের মনে। যাওয়ার আগে তাই হোটেলে কটা দিন ভয়ে কেটেছে।

দক্ষিণ আফ্রিকার একটি সংবাদ মাধ্যমকে বলেন, “একের পর এক কোভিড পজিটিভের খবরে বুঝতে পারি, আইপিএল স্থগিত হয়ে যাবে। তবে যখন শুনি আমাদেরই ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হয়েছে তখন সবাই চাপে পড়ে যাই। অনেকটা ভয়ার্ত ছিলাম আমরা। তাছাড়া দেশে ফেরা নিয়ে তো চিন্তা ছিলই। শেষ পর্যন্ত দেশে ফিরে অনুভব করছি, এ বুঝি নতুন জীবন ফিরে পেলাম।”

মরিস আরও বলেন, “ঋদ্ধিমানের করোনা আক্রান্তের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা রীতিমতো ঘাবড়ে যায়। ওরা হোটেলে চেঁচামেচি শুরু করে দেয়। তখন নিজেদের অসহায় মনে হচ্ছিল।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD