শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা এখন ফাঁকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

গত এক সপ্তাহ ধরে বিধিনিষেধের তোয়াক্কা না করে নগরবাসীর ব্যস্ততা ছিল কেনাকাটা আর গ্রামে ফেরার ব্যস্ততা। করোনা সংক্রমণের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বিভিন্ন উপায়ে ঢাকা ছেড়েছে মানুষ। তবে ঈদের আগের দিনে রাজধানী শহরে নেই ব্যস্ততা, নেই কোলাহল। ঢাকার রাস্তা এখন ফাঁকা আর সুনসান নিরবতা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, বিশ্বরোডসহ বেশকিছু এলাকা ঘুরে ফাঁকা ঢাকাই দেখা গেছে। সড়কে ব্যস্ততা নেই বললেই চলে। অন্যান্য দিনের তুলনায় সিএনজি চালিত অটোরিক্সা, রিক্সা, ব্যক্তিগত পরিবহন কম চলাচল করছে।

সুনসান নিরবতার মধ্যেও পুলিশ, ডাক্তার, গণমাধ্যমকর্মীসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরতদের বাইরে দেখা গেছে। মগবাজার এলাকায় বেসরকারি হাসপাতালে কর্মরত ইসরাত জাহান বলেন, ঈদে ছুটি পাইনি। ন হাসপাতালে ডিউটিতে যাচ্ছি। রাস্তায় আজ যানজট নেই বললেই চলে, খুব সহজেই চলে এলাম।

উত্তরা, গাবতলী ও মহাখালীতে ঘরমুখো কিছু মানুষকে দেখা গেছে। রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে সকালে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সবকিছু স্বাভাবিক হচ্ছে। গাবতলীতে কথা হয় আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, পাবনা যাবো; তবে সরাসরি গাড়ি পাচ্ছি না। ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার পরিকল্পনা করছি।

এদিকে শপিংমলে কিছু সংখ্যক মানুষকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা বিউটি বেগম বলেন, এবার ঈদে গ্রামের বাড়ি যাওয়া হয়নি। গেল কয়েকদিনে যা ভিড় ছিল। তাই কেনাকাটাই করতে আসিনি। এখনতো ফাঁকা, তাই প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে এসেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD