শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোমা আতঙ্কে পুলিশ বক্স কর্ডন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে বোমাসদৃশ বস্তু দেখতে পান নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন। পরে তিনি সদস্যদের নিয়ে বক্স থেকে সরে যান।

সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনার পর সার্জেন্ট আসিফ হোসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ওই ট্রাফিক বক্স কর্ডন (ঘেরাও) করে রেখেছেন।

এটি রিমোট কন্ট্রোল বোমা বলে পুলিশ অনেকটা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান। তিনি বলেন, বোমাসদৃশ ব্যাগ দেখে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD