বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের ১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়েছে ৪ গুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগেও নতুন করে করোনা আক্রান্তের দৃশ্যপট অনেকটা বদলে গেছে। এক দিনের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ গুন। মঙ্গলবার (১২ মে) আইইডিসিআরের সর্বশেষ তথ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ মে সোমবার চট্টগ্রাম বিভাগে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৬৯৩ জন। বিভাগটির চট্টগ্রাম জেলাতেই ছিল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মাত্র ১ দিনের ব্যবধানে আজ মঙ্গলবার জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে চট্টগ্রাম জেলাতে। এই জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ জন। যা আক্রান্তের দিক থেকে আজ জেলা পর্যায়ে সর্বোচ্চ।

তথ্য বিশ্লেষণে আরো দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ জন। এ পর্যন্ত জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ জন। চট্টগ্রাম বিভাগে আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ জন। এ পর্যন্ত কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের বি. বাড়িয়ায় ৫৭, খাগড়াছড়ি ৩, লক্ষ্মিপুর ৫৯, বান্দবান ৪, রাঙ্গামাটি ৪, নোয়াখালি ৪৮, ফেনি ৯ এবং চাঁদপুরে ৫৬ জন করোনায় আক্রান্ত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD