শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এমনটিই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

আইসিসির এফটিপি অনুযায়ী আগামী বছরের নভেম্বরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে পাকিস্তান ও শ্রীলংকা ক্রিকেট দলের।

২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD