শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এই সপ্তাহ শেষে অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ ফুরিয়ে যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

এই সপ্তাহ শেষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে। টিকার ঘাটতি থাকায় প্রথম ডোজ নেওয়াদের মধ্যে ১৫ লাখ মানুষের টিকার দ্বিতীয় ডোজ পেতে দেরি হতে পারে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম।

নাজমুল বলেন, নতুন করে টিকা না পেলে ১৫ লাখের কাছাকাছি মানুষের দ্বিতীয় ডোজের টিকা পেতে বিলম্ব হবে। সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যে বাড়তি টিকাগুলো আছে, সেগুলো থেকে আমাদের ঘাটতি টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

ভারতে নতুন মহামারি কালো ছত্রাক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের কালো ছত্রাক নিয়ে আমরা সতর্ক রয়েছি। আমরা চাই, এই কালো ছত্রাক যেন স্বাস্থ্য ব্যবস্থায় নতুন করে চাপ হয়ে না দাঁড়ায়।

নাজমুল আরও বলেন, আমরা জাতীয় কারিগরি কমিটি আলোচনা করছি। এছাড়াও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। কালো ছত্রাক এলে এর চিকিৎসা কেমন হবে, ব্যবস্থাপনা কেমন হবে, সে সম্পর্কিত গাইডলাইন দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD