শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কমতা এলাকা থেকে ইয়াবাসহ মনোয়ার হোসেন (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৩ মে) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ইউপি সদস্য মনোয়ার সাটুরিয়া উপজেলার কমতা এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে এবং ধানকোড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মানিকগঞ্জ র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার অনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা কমতা এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মনোয়ার হোসেনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেল তল্লাশি করলে টুল বক্সে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ইউপি সদস্য এর আগেও মাদকদ্রব্য নিয়ে আটক হয়েছিল এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলাও রয়েছে তার নামে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD