শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুরোদমে ট্রেনের বগি-প্লাটফর্ম পরিচ্ছন্নতার কাজ চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ শিথিল করায় সোমবার (২৪ মে) থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। সেজন্য রেলওয়ে স্টেশন ও ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। দীর্ঘ ৪৯ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর ইঞ্জিনগুলো ঠিক রয়েছে কিনা তা চালু করে দেখা হচ্ছে।

সোমবার থেকে দেশজুড়ে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে।

সরেজমিন রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। ট্রেন চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে টিকিট কাউন্টার, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজারের রুমে তালা ঝুলছে। লাইনে দাঁড়িয়ে ট্রেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের লাইন মেরামতে কর্মীরা কাজ করছেন। আনসার ও রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।

ট্রেনের লাইনের দুই পাশের পাথর পরিষ্কারের কাজ করছেন মিরাজ। তিনি বলেন, আমরা নিয়মিতই লাইনের কাজ করি। কাল থেকে ট্রেন চলবে কি-না সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। নিয়মিত কাজের অংশ হিসেবেই আমরা কাজ করছি।

এদিকে রোববার (২৩ মে) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, আগামীকাল সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এক আসন ফাঁকা রেখে বিক্রি হবে টিকিট। ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD