শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরগুনায় নিম্নাঞ্চল প্লাবিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বরগুনাতে নদীর পানি বেড়েছে। এতে জেলা সদরের থানাপাড়া, কলেজরোড, চরকলোনী ও তালতলী উপজেলার খোট্টারচড় এলাকার কয়েকহাজার বসতঘরে পানি ঢুকেছে। পানিতে ভেসে গেছে ২৫টি ঘের ও প্রায় ৭০টি পুকুরের মাছ।

সদরের থানাপাড়া এলাকার আবির মাহমুদ বলেন, ‘সোমবার (২৫ মে) সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টার দিকে জোয়ারের পানি উঠে যায় থানাপাড়া এলাকায়।’

কলেজ রোড এলাকার বাসিন্দা ও টেলিকম ব্যবসায়ী মাইনুল ইসলাম বলেন, ‘গতকাল পর্যন্ত বরগুনার আবহাওয়া স্বাভাবিক ছিলো। তবে আজ সকালে পানিতে তলিয়ে গেছে আমাদের বসতঘর।’

চরকলোনী এলাকার শাফিন আহমেদ বলেন, ‘চরকলোনীর কয়েকশ ঘরে পানি ঢুকেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার।’

তালতলীর খোট্টার চড়ের সুলতান মিয়া বলেন, ‘বলেশ্বরের পানি বেড়ে প্লাবিত হয়েছে খোট্টারচড়। আমার মাছের ঘের ভেসে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’

একই এলাকার বাসিন্দা হাইরাজ মাঝি বলেন, ‘জোয়ারের পানিতে এলাকার ২৫টি মাছের ঘের প্লাবিত হয়েছে।’

বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বলেন, ‘জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপৎসীমার আড়াই ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রা নদীর পানি বিপৎসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ রয়েছে।’

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, মাছের ঘেরের ক্ষয়-ক্ষতির কথা তারা জানেন। পরে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে। সবাইকে সতর্ক থেকে প্রশাসনের কথা মেনে চলার অনুরোধ করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD