শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা আরও ১৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১

ভারত থেকে দেশে ফেরা আরও ১৩ বাংলাদেশির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন। মঙ্গলবার (২৫ মে) রাতে তাদের করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। দেশে ফেরা এই ১৩ জনই ব্রাহ্মণবাড়িয়ার সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।

এ নিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে দেশে আসা ২৩ জন করোনা পজিটিভ হলেন। অবশ্য তাদের মধ্যে দুজন এরই মধ্যে করোনা নেগেটিভ হয়েছেন।

সম্প্রতি ভারত থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশি নাগরিকদের করোনার পরীক্ষার জন্য নেয়া নমুনা ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪০টি নমুনা পরীক্ষার ফলাফল এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩০ জনের করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাদের ১৩ জনই বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা স্থলবন্দর দিয়ে আসা বাংলাদেশি।

বলে রাখা ভালো, আখাউড়া স্থলবন্দর দিয়ে এসে কোয়ারেন্টিনে থেকে একসঙ্গে করোনা পজিটিভ হওয়ার এটাই সর্বোচ্চ সংখ্যা। এই ১৩ জনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টি থেকে আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে।

ভারত থেকে আসার পর আখাউড়া স্থলবন্দরেই নাগরিকদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেখানে কেউ বাদ পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে নমুনা সংগ্রহ করা হয়। ভারত থেকে এসে করোনা পজিটিভ হওয়া নাগরিকদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। অবশ্য এখন পর্যন্ত জিনোম সিকোয়েন্সিংয়ের কোনা ফলাফল আমরা পাইনি। বলছিলেন সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD