শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ভোরের দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গিয়ে তারা সবাই আহত হয়। পরে তাদেরকে সকাল সাড়ে ছয় টা সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন।

আহত শাহিন (১৮), নাঈমকে (২০) জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

বাচ্চু মিয়া বলেন, আহত দু’জন শংকামুক্ত।

নিহত টিপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ আব্দুর রহিমের ছেলে। অ্যালিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন।

মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।

মোটরসাইকেলে থাকা আহত শাহীন জানান, তারা ভোরে টিপুর সঙ্গে তার মোটর সাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD