শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

মোটরসাইকেলে করে পাচারকালে কুমিল্লার দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এই তথ্য জানান।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সামছূল হকের ছেলে দুলাল হো‌সেন (২৮) এবং একই এলাকার আমিন আলী ছেলে হুমায়ুন ক‌বির‌কে (২৩)।

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে বুধবার(২৬ মে) দিবাগত রাত ২টার দিকে ওই ২ জন কে আটক করা হয়। তারা কক্সবাজারের টেকনাফ থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল ইয়াবাগুলো। এর আগেও তারা কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় বেশ কয়েকটি ইয়াবার চালান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD