শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

aভোলার সদর উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের জেলা সদর উপজেলার ঘুইংগারহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুল ইসলাম, মো. মিরাজ হোসেন ও মো. সোহাগ।

এদিকে দোষী বাসচালকের বিচার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ভোলা থানার ওসি এনায়েত হোসেনসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পড়ে থাকা মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করে পুলিশ।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল। অপরদিকে ইজিবাইকটি ৮ জন যাত্রী নিয়ে ভোলায় আসছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD