শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পানিতে ভাসছে ধান, কৃষকের হাহাকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

দেশের উপকূলীয় অঞ্চলে ইয়াসের প্রভাবে বেঁড়িবাধ ভেঙে বাড়িতে পানি উঠলেও বাদ যায়নি উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ইয়াসের প্রভাবে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) থেকে শুক্রবার (২৮ মে) মুষলধারে বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে জমির ধান পানিতে ভেসে গেছে। কয়েকটি বিল থেকে ভেসে গেছে কৃষকদের কেটে রাখা ধান।

ধান কাটার উপযোগী সময়ে টানা বৃষ্টির কারণে বেশিরভাগ কৃষকের ধান পানির নিচে তলিয়ে গেছে। পানির নিচে তলিয়া যাওয়া জমির ধান কাটা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

বৃষ্টির আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গুনিরমোড় গ্রামের শংকোপুরা বিলে ধান দেখা গেলেও বৃহস্পতিবার থেকে বিলে শুধু পানি আর পানি। সব ধান পানির নিচে তলিয়ে গেছে।

কৃষকরা বলেন, দুই দিন টানা বৃষ্টিতে রাতে পানির নিচে তলিয়ে যায় ধান। পানিতে ভেসে যাওয়া ধান সংগ্রহ করে অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন।

শংকোপুরা বিলের কৃষক সাইফুল ইসলাম বলেন, কয়েকশ বিঘার জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। যেসব ধান কেটে জমিতে রাখা হয়েছে সেগুলোও ভেসে গেছে। বিল থেকে সহজেই পানি নামানোর ব্যবস্থা না থাকায় সমস্যা আরও বাড়ছে।

মাদরাসা শিক্ষক আকতারুল ইসলাম বলেন, বিলে দুই বিঘা জমির ধান কেটে রাখা হয়েছিল। বৃষ্টির পানিতে ধান ভেসে গেছে। আর যেসব ধানের আঁটি এখনও রয়েছে তা সংগ্রহ করে রাস্তায় তোলা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, খরা মৌসুমে জেলায় বেশিরভাগ ধান ঘরে উঠেছে। হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ায় ধান তলিয়ে ও কেটে রাখা ধান ভেসে যাওয়ায় খবর পেয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD