শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জোয়ারে ‘হাঁটুজল’ চট্টগ্রাম নগরীতে, ডুবেছে হাসপাতাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

বৃষ্টি নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তাও নেই। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হাঁটুসমান জলে তলিয়ে গেছে শুক্রবার (২৮ মে)।

ঝকঝকে আবহাওয়ার মধ্যেও মহানগরীর খাতুনগঞ্জ, আগ্রাবাদ, নাসিরাবাদ, চান্দগাঁও, জিইসিসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলির সড়ক পানিতে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলা।

নগরীর নাসিরাবাদ এলাকার বাসিন্দা আবু তৈয়ব জানান, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে নাসিরাবাদ জিইসি এলাকায় প্রধান সড়ক হাঁটুজলে প্লাবিত হয়। এতে দুর্ভোগের মধ্যে রয়েছে নগরবাসী। তবে ভাটির টানে সন্ধ্যার দিকে পানি আবার নেমে গেছে।

নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রোগী নিয়ে আসা আসাদুর রহমান জানান, জেয়ারের সময় মা ও শিশু হাসপাতালের নিচতলা তলিয়ে যাওয়া নিয়মিত দৃশ্য। যথারীতি শুক্রবারও জোয়ারের সময় হাঁটু পানিতে তলিয়ে যায় হাসপাতাল এবং আশপাশের এলাকা। এতে রোগী এবং রোগীর স্বজন এবং চিকিৎসকদের দুর্ভোগ পোহাতে হয়।

আগ্রাবাদ এলাকার বাসিন্দা নুর নাহার বেগম জানান, বৃহস্পতিবার (২৭ মে) এবং শুক্রবার দুই দিন ধরে জোয়ারের সময় পুরো আগ্রাবাদ এলাকা পানিতে প্লাবিত হচ্ছে।

চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হারুনুর রশীদ জানান, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানি নগরে প্রবেশ করছে। সর্বশেষ শুক্রবার দুপুর পৌনে ৩টায় সমুদ্রে জোয়ারের পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৫৮ মিটার। একই উচ্চতায় আজ রাত ৯টা ৪৭ মিনিটে আবার জোয়ার আসবে বলে জানান এই আবহাওয়াবিদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD