শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাতারে বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ দল। মধ্যপ্র্যাচের দেশটির রাজধানী দোহায় পৌঁছেই করোনা টেস্টের মুখোমুখি হতে হয়েছে জেমি ডে’র শিষ্যদের। খেলোয়াড়, কোচ ও কর্মকতাসহ ৩২ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।

শনিবার (২৯ মে) স্থানীয় সময় সকালে হোটলেই ফিটনেস নিয়ে কাজ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়) কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করবে জামাল ভূঁইয়ার দল।

বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন ভিডিও বার্তায় বলেন, কাতারে এসে হোটেলে ওঠার পর সন্ধ্যায় কোভিড টেস্ট করিয়েছি। আমাদের সবার নেগেটিভ এসেছে। বিকেলে আমাদের অনুশীলন রয়েছে।’

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় তপু বর্মণ-রহমত মিয়ারা। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD